প্রবাসে গোয়াইনঘাটবাসীদের সংগঠন দুলা ফ্রান্সের নতুন কমিটি গঠন
গোয়াইনঘাট প্রতিনিধি।
ফ্রান্সে অবস্থানরত প্রবাসী গোয়াইনঘাটবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন “গোয়াইনঘাট এসোসিয়েশন দুলা ফ্রান্স”-এর ২০২৬–২০২৭ সালের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের উপদেষ্টা পরিষদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুস শহীদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খুরশেদ আহমেদ।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে সেলিম আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নুর রহমান আবির দায়িত্ব পেয়েছেন।
প্রবাসে অবস্থান করেও সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা প্রবাসে অবস্থানরত গোয়াইনঘাটবাসীদের ঐক্যবদ্ধ রেখে দেশের মানুষের কল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং উপদেষ্টা পরিষদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, নবগঠিত এই আংশিক কমিটি শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।