Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২২ এপ্রিল ২০২৬ · ০৮:১৪ অপরাহ্ন

ডিবির অভিযান: ১২৯ কেজি গাঁজা ও ইসকাফসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

হবিগঞ্জ।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

অদ্য ২২ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখ ভোর ০৪:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি দল জেলার মাধবপুর থানাধীন জগদীশপুর ইউনিয়নের বেজুড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানে তল্লাশি চালিয়ে মোট ১২৯ (একশত উনত্রিশ) কেজি গাঁজা এবং ০৭ (সাত) বোতল নেশাজাতীয় মাদক “ইসকাফ” উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ০১ (এক) জন নারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি হলেন— আকলিমা আক্তার (২৮), স্বামী: মোঃ রতন মিয়া, সাং- মধ্য বেজুড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com