Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ০৪:১৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের আবেগঘন বিদায় ও দোয়া মাহফিল

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ০৪:১৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম।


প্রধান শিক্ষক জয়নাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ সৈয়দুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ১০ম শ্রেণির ছাত্র মুশফেকুর রহমান তানজিম। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন ১০ম শ্রেণির ছাত্রী নেহরুবা হক এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন সামিয়া আক্তার। দীর্ঘ পাঁচ বছরের শিক্ষা জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেক শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন, এতে পুরো অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


প্রধান অতিথির বক্তব্যে ওসি সফিকুল ইসলাম খান বলেন, “বিদায় মানে শেষ নয়, বরং নতুন এক উচ্চতর শিক্ষা জীবনের সূচনা। বিদ্যালয়ে অর্জিত নৈতিক শিক্ষা যেন ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগে।” তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে থাকার পরামর্শ দেন এবং তাদের সফলতা কামনা করেন।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক ওয়ার্ড সদস্য আরাফাত আলী, কলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ম্যানেজিং কমিটির সদস্য সুলেমান তালুকদার, সহকারী শিক্ষক মাহফুজুর রহমান, মুরব্বি ফজলু মিয়া, যুব সংগঠক হারুন উর রশীদ, সাংবাদিক আলী হুসেন, ফখর উদ্দিন, যুবনেতা সেলাল আহমদ ও জুবায়ের আহমদ প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের পরীক্ষায় সফলতার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


উল্লেখ্য, এবছর কলাবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি-২০২৬ ব্যাচের মোট ৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।


অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ সৈয়দুজ্জামান।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২১.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com