ঢাকা:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় প্রার্থী নির্ধারণ সম্পন্ন করেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৩৬ জনের একটি চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তালিকা ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
এর আগে ১৭ ও ১৮ এপ্রিল রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডের উদ্যোগে দুই দিনব্যাপী সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। বোর্ডের নেতৃত্বে ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে দেশের ১০টি সাংগঠনিক বিভাগের নারী নেত্রীরা অংশ নেন।
সাক্ষাৎকারে অংশগ্রহণকারীরা দলের আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, ত্যাগ ও অবদানের বিষয় তুলে ধরেন এবং দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
দলীয় সূত্র জানায়, প্রথমে প্রায় ৯০০ আবেদনকারীর মধ্য থেকে ৩০০ জনের একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়। পরে যাচাই-বাছাই শেষে সেখান থেকে ৩৬ জনকে চূড়ান্ত করা হয়েছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ত্যাগী, অভিজ্ঞ ও শিক্ষিত নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
চূড়ান্ত তালিকায় রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান পাপন।
দলটির নেতারা আশা করছেন, এই প্রার্থীদের মাধ্যমে সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।