Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ০৪:০০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

শান্তিগঞ্জে এমআর টিকাদান কর্মসূচি উদ্বোধন, আওতায় আসবে ২১,৬৯৯ শিশু

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ০৪:০০ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।


পরে সকাল সাড়ে ১১টায় একই হাসপাতালের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসানের সঞ্চালনায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন। এছাড়া বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ অলি উল্লাহ এবং হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তারিক জামিল অপু।


সভায় এমআর টিকাদান কর্মসূচি সফল করতে সার্বিক প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার মোট ২১ হাজার ৬৯৯ জন শিশুকে টিকার আওতায় আনা হবে।


বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকা অত্যন্ত কার্যকর। তাই নির্ধারিত বয়সসীমার সকল শিশুকে টিকার আওতায় আনতে অভিভাবকদের সচেতন করতে হবে এবং কোনো শিশু যেন বাদ না পড়ে সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।


সভায় অংশগ্রহণকারীরা টিকাদান কর্মসূচি শতভাগ সফল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২১.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com