সিলেটে র্যাব-৯-এর মধ্যরাতের অভিযানে একাধিক মামলার পলাতক ‘টাইগার জামাল’ গ্রেপ্তার
সিলেট, ২০ এপ্রিল ২০২৬: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সিলেটে বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জামাল উদ্দিন ওরফে ‘টাইগার জামাল’ (৩০)-কে গ্রেপ্তার করেছে।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক রাত ১২টা ৩০ মিনিটে সিলেট মহানগরীর কোতোয়ালি থানাধীন সার্কিট হাউস এলাকার একটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি পৃথক ওয়ারেন্ট এবং বিভিন্ন মামলায় পলাতক থাকা এই আসামিকে আটক করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন, পিতা: জাহের আলী, ঠিকানা: মজুমদারপাড়া, কোতোয়ালি, সিলেট। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মোট ৯টি মামলা রয়েছে বলে জানানো হয়েছে, যার মধ্যে ৩টি মামলার ওয়ারেন্ট (জিআর নং- 03/23, 166/25 এবং সিআর নং- 438/2024) বিদ্যমান ছিল।
র্যাব-৯ আরও জানায়, সমাজে মাদক, সহিংসতা, চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।