Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ০১:২৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

হবিগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ০১:২৬ অপরাহ্ন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।


শনিবার দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুনাম উদ্দিন ওই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জীবিকার তাগিদে সুনাম উদ্দিন মমিনা হাওরে ধান কাটতে যান। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘে ঢেকে গিয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।


বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ইউপি সদস্য জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে তিনি ধান কাটতে হাওরে যান। পরে দুপুরে আকস্মিক বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।


নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২১.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com