Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ১২:০২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

গাফিলতি নয়, পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কাজ শেষ করতে হবে — সিলেটে বাণিজ্যমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ১২:০২ পূর্বাহ্ন

সিলেট প্রতিনিধি:

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সঠিক পরিকল্পনা অনুযায়ী সকল উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। জনগণের জন্য নেওয়া প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।


সোমবার সিলেট সার্কিট হাউজে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়ে বলেন, প্রতিটি দপ্তরের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনাগুলো উপস্থাপন করতে হবে, যাতে সমন্বয়ের মাধ্যমে সব কাজ এগিয়ে নেওয়া যায়।


তিনি আরও বলেন, খাল খনন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন প্রকল্পের আওতায় থাকা খালগুলো দ্রুত খনন সম্পন্ন করতে হবে। যেসব খাল তালিকার বাইরে রয়েছে, সেগুলোও বরাদ্দের আওতায় এনে খননের ব্যবস্থা করতে হবে। এ সময় খাল খননের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।


পরে মন্ত্রী জেলা পরিষদ অডিটরিয়ামে ৩৬টি স্পোর্টস একাডেমির মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২১.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com