Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন: শিশুস্বাস্থ্য সুরক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকার — মন্ত্রী আরিফুল হক চৌধুরী

২০ এপ্রিল ২০২৬ • ১১:৪৮ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করেছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফের সহযোগিতায় এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন,

“বর্তমান সরকারের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি একটি অত্যন্ত জনকল্যাণমূলক উদ্যোগ। এর মাধ্যমে শিশুদের মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। আমরা চাই, হাম ও রুবেলার কারণে আর কোনো শিশুকে জীবন দিতে না হয়। সে লক্ষ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় দেশব্যাপী এই কার্যক্রম বাস্তবায়ন করছে।”


তিনি আরও বলেন,

“এই কর্মসূচির আওতায় কোনো শিশু যেন বাদ না পড়ে, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।”


জানা যায়, জৈন্তাপুর উপজেলায় এই ক্যাম্পেইনের আওতায় ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২৭ হাজারেরও বেশি শিশুকে টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য একটি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১২১টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারিস উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

সিলেট জেলার সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, জৈন্তাপুর থানার ওসি মাহামুদুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাবেক সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জেলা বিএনপির উপদেষ্টা এবিএম জাকারিয়া, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


এছাড়াও সফরকালে মন্ত্রী জৈন্তাপুর উপজেলার নিজপাট এলাকার বুগলি খাল খনন কাজের উদ্বোধন করেন, চারিকাটা ইউনিয়নের জাফরাং খালের পুনঃখনন কাজ পরিদর্শন করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com