Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | ১১:৩৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে পৃথক অভিযানে অপহরণ মামলার আসামী ও তালিকাভুক্ত ছিনতাইকারী গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | ১১:৩৪ অপরাহ্ন


সিলেটে পৃথক অভিযানে অপহরণ মামলার এজাহারনামীয় এক আসামী এবং একাধিক মামলার তালিকাভুক্ত এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।


১৭ এপ্রিল ২০২৬ তারিখে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) আবদুর রহিম চৌধুরীর নেতৃত্বে পুলিশ চৌকিদেখি এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামী আদহাম @ ইব্রাহিম আহমেদ আদহাম (২৩)-কে গ্রেফতার করে। তিনি আম্বরখানার মজুমদারী এলাকার বাসিন্দা। এয়ারপোর্ট থানার মামলা নং-০২, তারিখ ০২/০৪/২০২৬, পেনাল কোডের ৩৬৫/৩২৩/৩৭৯/৫০৬/৩৪ ধারায় দায়েরকৃত মামলার আসামী তিনি।


পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আদহাম ঘটনার সত্যতা স্বীকার করেছে। রেকর্ডপত্র পর্যালোচনায় তার বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।


অন্যদিকে, ১৮ এপ্রিল রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেনের নেতৃত্বে দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত ছিনতাইকারী ইকবাল হোসেন (২৭)-কে গ্রেফতার করা হয়। তিনি গঙ্গানগর এলাকার বাসিন্দা।


পুলিশের তথ্য অনুযায়ী, সিডিএমএস যাচাইয়ে ইকবাল হোসেনের বিরুদ্ধে মাদক, ছিনতাই, চুরি এবং নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৯.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com