Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ২ দিনের সিলেট সফরসূচি ঘোষণা

উন্নয়ন কার্যক্রম ও টিকাদান কর্মসূচিতে অংশ নিতে কাল সিলেট আসছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৯ এপ্রিল ২০২৬ • ০৯:৪৪ অপরাহ্ন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি আগামী ২০ ও ২১ এপ্রিল ২০২৬ তারিখে সিলেট সফর করবেন। এ সফরের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হয়েছে।


সরকারি সূচি অনুযায়ী, ২০ এপ্রিল সকাল ৭টায় মন্ত্রী তাঁর বেইলী রোডস্থ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ৮টায় তিনি বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সকাল ৮টা ৪৫ মিনিটে সিলেটে পৌঁছাবেন।


সকালে ১০টায় তিনি জৈন্তাপুর উপজেলাধীন চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এরপর সকাল ১১টায় নিজপাট এলাকায় বুগলি খাল খনন কাজের উদ্বোধন এবং সকাল ১১টা ৩০ মিনিটে চারিকাটা ইউনিয়নে বিএডিসি বাস্তবায়িত “সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্প” এর আওতায় জাফরাং খাল পুনঃখনন কাজ পরিদর্শন করবেন।


দুপুরে মন্ত্রী কোম্পানীগঞ্জ উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে তিনি তেলিখাল ইউনিয়নে ক্রাশার জোন ও ট্রাক স্ট্যান্ডের প্রস্তাবিত স্থান পরিদর্শন, পশ্চিম ইসলামপুর ইউনিয়নে মাদ্রাসা ট্রেনিং সেন্টারের প্রস্তাবিত স্থান পরিদর্শন এবং পূর্ব ইসলামপুর ইউনিয়নে ভোলাগঞ্জ–দয়ারবাজার–ভাটরাই সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন।

সন্ধ্যায় তিনি সিলেটের নিজ বাসভবনে ফিরে রাত্রিযাপন করবেন।

২১ এপ্রিল সকালে তিনি সিলেট আদালতে হাজিরা প্রদান শেষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে নিজ বাসভবনে ফিরে যাবেন।


সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. মাহবুবুল ইসলাম সফরসঙ্গী থাকবেন। সিলেট জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সফর সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com