Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৮ এপ্রিল ২০২৬ · ১০:৫১ অপরাহ্ন

এক লাফে বাড়ল জ্বালানি তেলের দাম: ডিজেল ১১৫, অকটেন ১৪০ টাকা নির্ধারণ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) রাত থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের পরিবর্তনের কারণে দেশীয় বাজারে এই সমন্বয় আনা হয়েছে।

এর আগে সর্বশেষ ৩১ মার্চ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ঘোষিত দামে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১০০ টাকা। কেরোসিনের দাম ছিল ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা।

নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেলে বেড়েছে ১৫ টাকা, কেরোসিনে ১৮ টাকা, পেট্রোলে ১৯ টাকা এবং অকটেনে বেড়েছে ২০ টাকা।

জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খাতসহ বিভিন্ন পণ্যের দামে প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com