Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | ০৯:৫০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, নাতনি জাইমার হাতে গ্রহণ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | ০৯:৫০ অপরাহ্ন

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার নাতনি জাইমা রহমান এ পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে পদক তুলে দেন।


বিকেল ৪টায় শুরু হওয়া এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশগঠনে সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে খালেদা জিয়াকে এ সম্মাননায় ভূষিত করা হয়।


সরকার এ বছর মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। খালেদা জিয়া ছাড়াও মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে হানিফ সংকেত, সংগীতে বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর)সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও ব্যক্তিদের মনোনীত করা হয়েছে।


এছাড়া প্রতিষ্ঠান হিসেবে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্রকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।


স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৭.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com