Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | ০৯:৩৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

মাধবপুরে পুলিশের অভিযানে পলাতক যুবলীগ সভাপতি গ্রেপ্তার, দুটি মামলার আসামি

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | ০৯:৩৭ অপরাহ্ন

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন জগদীশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শাহাব উদ্দিন, যিনি দুটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


পুলিশ জানায়, রাজধানীর রমনা থানার মামলা নং ২২২/২৫ এবং মাধবপুর থানার বৈষম্যবিরোধী মামলা নং ৩১/২৫–এ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, অস্ত্র মজুদ এবং ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। এসব মামলার পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।


গ্রেপ্তারকৃত শাহাব উদ্দিন উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। মাধবপুর থানার এসআই মোঃ ইকরামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।


মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সুহেল রানা বলেন, “রাষ্ট্রদ্রোহের অভিযোগসহ দুটি মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”


তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৭.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com