Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | ১২:৪৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ওসমানী মেডিকেল এলাকায় দালাল লিডার গ্রেফতার, সাগরদিঘিতে উত্ত্যক্তকারী আটক

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | ১২:৪৬ অপরাহ্ন

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত দালাল চক্রের এক লিডারকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই দিনে পৃথক অভিযানে এক উত্ত্যক্তকারী ও চাঁদাবাজকেও আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে কোতোয়ালী জোনের সিটিএসবি টিম এবং ডিবি টিমের যৌথ অভিযানে হাসপাতাল এলাকা থেকে সোহাগ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার গড়িবিশন মহল্লার মৃত তোতা মিয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সোহাগ দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্রের নেতৃত্ব দিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবস্থান করছিলেন। তিনি রোগীর স্বজনদের ভুল বুঝিয়ে স্বল্প খরচে চিকিৎসার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলেন।

এদিকে, একই দিন রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের সাগরদিঘিরপাড় এলাকায় পৃথক আরেকটি ঘটনায় বায়েজিদ (১৯) নামে এক যুবককে আটক করা হয়। তিনি মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, ওসমানী মেডিকেল কলেজের ছাত্র দুর্জয় দাস বিক্রম (২৪) ও ছাত্রী হ্যাপি নাথ (২১) ওয়াকওয়েতে বসে কথা বলার সময় বায়েজিদ তাদের কাছে গিয়ে অনৈতিক কার্যকলাপের মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করে এবং টাকা দাবি করে। পরে সংবাদের ভিত্তিতে সিটিএসবি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে।

পরবর্তীতে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ব্যক্তিকে হেফাজতে নেয়। উভয় ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “হাসপাতাল এলাকায় দালাল ও প্রতারকদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে হয়রানি বা প্রতারণার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে চাঁদাবাজি ও উত্ত্যক্তের মতো অপরাধের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৭.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com