Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৭ এপ্রিল ২০২৬ · ১২:২৬ অপরাহ্ন

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

ঢাকা, – বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

শারীরিক অসুস্থতা বোধ করলে গত ১৩ এপ্রিল তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার শরীরে রক্তের প্লাটিলেট আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকার সময় পরীক্ষায় তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাহবুবুর রহমানের প্রশাসনিক জীবন ছিল অত্যন্ত বর্ণাঢ্য। তিনি ১৯৯৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে তিনি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে জাতীয় রাজস্ব বোর্ডে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তী সময়ে প্রায় দেড় দশক তিনি কাস্টমস ও ভ্যাট বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন কাস্টম হাউস, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি সচিব পদমর্যাদায় উন্নীত হন এবং সর্বশেষ বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দেশের অর্থনীতি ও বাণিজ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com