Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | ০১:২২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

লাখাইয়ে বৃত্তি পরীক্ষার প্রথম দিনে ২৬৪ জন অনুপস্থিত

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | ০১:২২ পূর্বাহ্ন

হবিগঞ্জ। 

লাখাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর প্রথম দিনে পরীক্ষার্থীদের উল্লেখযোগ্য অনুপস্থিতি দেখা গেছে।


একমাত্র পরীক্ষা কেন্দ্র কালাউক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় মোট ৬৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে।


কেন্দ্রের হল সুপার বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন শামীম জানান, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।


এদিকে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা প্রনয় কুমার মহালদার, হল সুপার মোতাহার হোসেন শামীম, সহকারী হল সুপার আক্তার ফারুক এবং লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন প্রমুখ।


উল্লেখ্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার (১৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে। প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৭.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com