হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়-এর সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে সদস্য হিসেবে দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে স্পিকারের অনুমোদনক্রমে এ মনোনয়ন জারি করা হয়।
মনোনীত সদস্যরা হলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ এবং হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলো সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ, যা প্রতিষ্ঠানের প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এ প্রেক্ষাপটে অভিজ্ঞ সংসদ সদস্যদের অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নবনিযুক্ত সদস্যদের রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে সহায়ক হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে বলেন, এই মনোনয়ন প্রতিষ্ঠানটির অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। তিনি আশা প্রকাশ করেন, সম্মানিত সদস্যরা বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করতে কার্যকর ভূমিকা রাখবেন।