Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | ১১:৩৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

এডিসি পরিচয়ে প্রতারণার অভিযোগে সিলেটে যুবক আটক

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | ১১:৩৫ অপরাহ্ন


সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে ভুয়া পুলিশ অফিসার (এডিসি) পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে।


১৩ এপ্রিল ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন “দুধওয়ালা কিচেন” রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।


আটককৃত ব্যক্তি আশরাফুল আম্বিয়া @ জায়ান আহমেদ (৩০), পিতা- মৃত আব্দুল মুকিত, মাতা- মার্জিয়া খাতুন। তার স্থায়ী ঠিকানা গ্রাম রায়গড়, ডাকঘর ঢাকা দক্ষিণ, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট। বর্তমান ঠিকানা (১) ইসলামপুর, তাতিকোনা, থানা- বিশ্বনাথ, জেলা- সিলেট এবং (২) বাসা নং- ১১০, রায়নগর, দর্জিবন্দ, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।


প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ডিবি শাখার এডিসি পরিচয় দিয়ে সিলেট মহানগরের বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে সুবিধা গ্রহণ করে আসছিলেন।


ঘটনার দিন তিনি রেস্টুরেন্টে চা পানকালে উপস্থিত ব্যক্তিদের নিকট এসএমপি’র ডিসি (ডিবি)-এর মোবাইল নম্বর জানতে চান। এ সময় সেখানে থাকা সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তার পরিচয় যাচাই করতে গেলে তিনি নিজেকে ডিএমপি’র এডিসি (ডিবি) হিসেবে পরিচয় দেন।


পরবর্তীতে তার আচরণে সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তাৎক্ষণিকভাবে মাননীয় পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম-এর নির্দেশে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেন।


পরে তাকে হেফাজতে নিয়ে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৫.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com