Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৫ এপ্রিল ২০২৬ · ১১:২০ অপরাহ্ন

গোবিন্দগঞ্জ নতুন বাজারে ময়লার স্তুপে নাকাল জনজীবন: চরম পরিবেশ দূষণ, দ্রুত ব্যবস্থা দাবি

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

ছাতক প্রতিনিধি।

ছাতকের গোবিন্দগঞ্জ নতুন বাজার সংলগ্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনায় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে উঠেছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিশেষ করে সাদা পুলের মুখ থেকে নতুন বাজারের প্রবেশপথ পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। রাস্তার দুই পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে পরিবেশ হয়ে উঠেছে অস্বাস্থ্যকর ও বসবাসের অনুপযোগী।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এই এলাকায় সরকারি ওয়াসব্লকসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও পরিচ্ছন্নতার যথাযথ ব্যবস্থা নেই। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণের আশঙ্কা রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে ময়লা-আবর্জনার সঙ্গে মিশে একাকার হয়ে যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এদিকে এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন এই নোংরা পরিবেশের মধ্য দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। এতে তাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগব্যাধির ঝুঁকিও বাড়ছে বলে উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দিন দিন জনদুর্ভোগ বাড়ছে এবং পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। রেলগেট সংলগ্ন ছোট ব্রিজের কাছেও ময়লার ভাগাড় জমে রয়েছে।

এ ব্যাপারে স্থানীয় মুরুব্বি ইমাদ উদ্দিন এমাদ বলেন, “এভাবে আর কতদিন চলবে? দ্রুত এসব ময়লা অপসারণ না করলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”

ইউপি সদস্য সিরাজ উদ্দিন বলেন, “ওয়াসব্লক থাকার পরও যারা পরিবেশ দূষণ করছে, তাদের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।”

অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী ইকবাল আহমদ বলেন, “পরিবেশ দূষণের কারণে আমরা ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে আছি। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।”

স্থানীয়দের দাবি, জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দ্রুত ময়লা-আবর্জনা অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হোক।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com