Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | ১২:৫৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে চিহ্নিত ছিনতাইকারী ‘পিচ্চি হৃদয়’ গ্রেফতার, জেলরোডে ব্লেড হামলার ঘটনায় আটক ১

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | ১২:৫৫ অপরাহ্ন

কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে চুরি, ডাকাতি ও মারামারিসহ একাধিক মামলার চিহ্নিত আসামি হৃদয় মিয়া ওরফে ‘পিচ্চি হৃদয়’ (২১) গ্রেফতার হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১২ এপ্রিল বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ সোলায়মান মিয়া সঙ্গীয় ফোর্সসহ শহরের জেলরোড এলাকায় রুটিন ডিউটি করছিলেন। এ সময় এক ব্যক্তিকে আহত করার মৌখিক সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান শুরু করে।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজের সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে কোতোয়ালী মডেল থানাধীন মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত হৃদয় মিয়া মনাফ মিয়ার কলোনী, মাছিমপুর এলাকার বাসিন্দা।

ঘটনার বিষয়ে জানা যায়, একই দিন জেলরোড এলাকায় আমিন (৩৫) নামের এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হৃদয় মিয়া ধারালো ব্লেড দিয়ে তার গালে আঘাত করে আহত করে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চুরি, ডাকাতি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটকের পর জিজ্ঞাসাবাদে সে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি।

আসামিকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আহত আমিনের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোতোয়ালী মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, “শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চিহ্নিত অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জেলরোড এলাকায় সংঘটিত হামলার ঘটনায় দ্রুত তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজের সহায়তায় আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com