Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১১ এপ্রিল ২০২৬ · ১১:০৩ অপরাহ্ন

সিলেটে গণহত্যা দিবস পালিত: শহীদদের স্মরণে শ্রদ্ধা, ঐক্যবদ্ধ উন্নয়নের আহ্বান

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট, ৯ এপ্রিল ২০২৬:

গণহত্যা দিবস উপলক্ষে সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদদের আত্মত্যাগকে যথার্থ সম্মান জানাতে বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান বক্তারা।

বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন হাসপাতালের কর্মকর্তারা। পরে দুপুর ১২টায় বাদাঘাট রোডের তেমুখী নাজিরের গাঁওয়ে হাসপাতালের কনফারেন্স হলে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ৯ এপ্রিল সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা চালায়। এতে শহীদ হন অধ্যাপক ডা. শামসুদ্দিন আহমদ, ডা. শ্যামল কান্তি লালাসহ অনেকেই। চারপাশে ভয়াবহ হত্যাযজ্ঞ চললেও মানবতার সেবায় অবিচল থেকে কর্মস্থল ত্যাগ করেননি শহীদ শামসুদ্দিন আহমদ—যা আজও অনুপ্রেরণার উৎস।

বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে সিলেটের অবদান ছিল অনন্য। এ গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। একাত্তরে যেভাবে দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনিভাবে আজও সকল বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে কাজ করতে পারলেই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কিডনি ফাউন্ডেশনের চেয়ারপার্সন মেজর জেনারেল (অব.) এম আজিজুর রহমান বীর উত্তম। বিশেষ অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী।

সিলেট কিডনি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল মো. আব্দুস সালাম বীর প্রতীক-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডা. কাজী মুশফিক আহমেদ, পরিচালক (অর্থ ও হিসাব) জুবায়ের আহমদ চৌধুরী, ট্রাস্টি সদস্য মো. নজরুল ইসলাম বাসন ও ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, ব্যবস্থাপনা পরিচালক ডা. নজমুস সাকিব, মেডিকেল ডিরেক্টর ডা. মেজর ফজলুল আযম, ডা. শোয়েব আহমেদ চৌধুরী, ডা. সাইফুল ইসলাম শফি, ডা. ফাতেমা খানমসহ অন্যান্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com