Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ | ০৮:২৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

৪ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, বড়লেখায় পুলিশের অভিযান—দুই সহযোগী পলাতক

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ | ০৮:২৭ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি।  মৌলভীবাজারের বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে বড়লেখা পৌরসভার পূর্ব গাজিটেকা মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দুই সহযোগী পালিয়ে যায়।

গ্রেপ্তার রাসেল বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মধ্য ডিমাই) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ইয়াবার একটি বড় চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন এসআই শেখ কামরুল ইসলাম, এএসআই ফজলে আজিম, সন্তোষ কুমার বিশ্বাস ও সুলতান আহমদসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

অভিযানকালে মাহমুদ হাসান রাসেলের কাছ থেকে ২০টি প্যাকেটে রাখা মোট ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় ইয়াবা বিক্রিতে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন হিরো মোটরসাইকেল ও একটি রেডমি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বৃহস্পতিবার সকালে জানান, গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক দুই সহযোগীকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com