Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ | ০৮:০৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

নিরাপদ খাদ্য আইনে অভিযান: দক্ষিণ সুরমায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ | ০৮:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, সিলেট: নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সিলেটের দক্ষিণ সুরমায় দুইটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র‍্যাব-৯ ও সিলেট জেলা প্রশাসনের যৌথ অভিযানে সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দক্ষিণ সুরমা থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


র‍্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুত ও বিক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট তথ্য ও চালান সংরক্ষণ না করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৮ ধারায় ‘নিকোবিনা ইন্ডাস্ট্রিজ’-এর মালিক মো. ছাদেকুল ইসলাম সাইমনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।


এছাড়া দায়িত্বহীনতা ও অসতর্কতার মাধ্যমে সেবা গ্রহীতার স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ‘সাফরান রেস্টুরেন্ট’-এর মালিক টিপু সুলতানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


র‍্যাব জানায়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ভোক্তার অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com