Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৯ এপ্রিল ২০২৬ · ১০:৪৯ অপরাহ্ন

সাবেক এমপি সফুরা বেগম রুমীর জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

অনলাইন ডেস্ক। 

লালমনিরহাট জেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট সফুরা বেগম রুমীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে তাকে লালমনিরহাট আমলী আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বৃহস্পতিবার তাকে লালমনিরহাটে নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তার সফুরা বেগম রুমী লালমনিরহাট শহরের তালুক খুটামারা এলাকার বাসিন্দা। তিনি সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম)-এর সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ছিলেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, নাশকতা ও হত্যাসহ পাঁচটি মামলার আসামি সফুরা বেগম রুমী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে স্থানীয় থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ। এরপর বৃহস্পতিবার বিকেলে তাকে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়।

আদালতে নেওয়ার পর তার পক্ষ থেকে জামিন আবেদন করা হয়। তবে বিচারক তাকে লালমনিরহাট সদর থানার একটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামলা ও ভাঙচুর মামলাতেও তাকে জামিন দেওয়া হয়নি।

আসামিপক্ষের আইনজীবী আবু আহাদ খন্দকার লেলিন বলেন, আদালত একটি মামলায় জামিন দিলেও অপর একটি মামলার জামিন শুনানির জন্য দিন ধার্য করেছেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী কার্যদিবসে জামিন পাওয়া যেতে পারে।

লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, লালমনিরহাট সদর থানায় ২০২৫ সালের ২ জানুয়ারিতে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com