রেদওয়ান আহমদ:
যুক্তরাজ্যের পূর্ব লন্ডন-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও দ্বিবার্ষিক সম্মেলন। গত ৬ এপ্রিল সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠান দুই পর্বে সম্পন্ন হয়।
প্রথম পর্বে সংগঠনের প্রেসিডেন্ট নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি আব্দুল মোমিন বেলালের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ইলিয়াছ আহমেদ। সভায় প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ তাদের বার্ষিক ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি মানবিক ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে বড়লেখা উপজেলা-এ গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগ প্রশংসিত হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যেও নিয়মিত ইফতার মাহফিল, বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনার আয়োজন করে আসছে সংগঠনটি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার শাহাব উদ্দিন বিদায়ী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করে।
নতুন কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নাজিম উদ্দিন, জেনারেল সেক্রেটারি হিসেবে আব্দুল মোমিন বেলাল এবং কোষাধ্যক্ষ হিসেবে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসান পারভেজ রাছেল, ভাইস প্রেসিডেন্ট ইলিয়াছ আহমেদ এবং অর্গানাইজিং সেক্রেটারি আলিম উদ্দিনসহ ৪৩ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহাব উদ্দিন, মামুনুর রশিদ ফয়সল, এনাম হুসাইন, ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান, আছাদ উদ্দিন, ইউনুস মিয়া, সোহরাব হোসেন, বাবুল আহমেদ, শাহাবুদ্দিন আহমেদ, এমরান আহমেদ পান্না, নজমুল হোসেন, ব্যারিস্টার আব্দুল জব্বার, আম্বির হোসেন, ফয়সাল উদ্দিন, জামিল হোসেনসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা। পরে নৈশভোজের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।