Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ | ০২:১৮ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অপরাধ দমনে কঠোর নির্দেশ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ | ০২:১৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মার্চ ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকাল ১০:০০ ঘটিকায় হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোয়ার আলমের সঞ্চালনায় সভাটি শুরু হয়।


সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং ও বাহুবল সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ. কে. এম. সালিমুল হকসহ কোর্ট ইন্সপেক্টর, ডিআইও-১ (ডিএসবি), বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিবি ইন্সপেক্টর, টি.আই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।


পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করেন।


কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সুপার পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।


সভায় আইন-শৃঙ্খলা রক্ষা ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তে কৃতিত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার নিজ হাতে অফিসার ও ফোর্সদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করেন এবং মাসের শ্রেষ্ঠ অফিসারদের বিশেষ সম্মানে ভূষিত করেন।


সভার শেষে পেশাদারিত্ব ও সেবার মান বজায় রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৬.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com