Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ | ০৫:০১ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট-তামাবিল মহাসড়কে বাসে তল্লাশি: ২ লক্ষাধিক টাকার ভারতীয় কসমেটিকসসহ গ্রেফতার ২

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ | ০৫:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, সিলেট | 

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানা এলাকায় এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল জেলার ২ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযানের বিবরণ:

পুলিশ সূত্রে জানা যায়, গত ০১ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় শাহপরাণ (রহ.) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের 'দাশপাড়া মুসলিম হ্যান্ডস স্কুল অফ এক্সিলেন্স'-এর সামনে একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। এসআই (নি.) প্রনজিৎ মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল নিয়মিত তল্লাশি চালাচ্ছিল। এসময় ঢাকাগামী একটি যাত্রীবাহী 'এ্যাপোলো বাস' থামিয়ে তল্লাশি করলে বাসের ভেতর থেকে আনুমানিক ২,১৪,০৫০ (দুই লক্ষ চৌদ্দ হাজার পঞ্চাশ) টাকা মূল্যমানের বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় কসমেটিকসের একটি বড় চালান উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ ফিরোজ মিয়া (৪৬), পিতা- মৃত সোরহাব মিয়া, মাতা- রোকেয়া বেগম, সাং- বাসাখাঁনপুর, ইউপি- দিমুলিয়া, থানা- সদর, জেলা- টাঙ্গাইল।. মেহেদী হাসান (৪৫), পিতা- আবুল কাশেম, মাতা- রেজিয়া বেগম, সাং- কাতুলী, পোঃ- চৌবাড়ীয়া, থানা- সদর, জেলা- টাঙ্গাইল।

এই সফল অভিযান সম্পর্কে শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন— "গোপন সংবাদের ভিত্তিতে এবং নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা এই চেকপোস্ট পরিচালনা করেছি। চোরাচালান ও অবৈধ মালামাল প্রবেশের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে আসা পণ্য রোধে আমাদের পুলিশ সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন। সিলেটের মাটিতে কোনো ধরণের অবৈধ ব্যবসা বা চোরাচালান চলতে দেওয়া হবে না। এ ধরণের অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।"

আটককৃদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০১, তারিখ-০২/০৪/২০২৬ খ্রি.)। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৩.০৪.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com