নিজস্ব প্রতিবেদক।
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৬৩ বোতল বিদেশি মদসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
১ এপ্রিল ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১২:৩৫ ঘটিকায় জালালাবাদ থানার এসআই (নিঃ) মোঃ নুর উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কান্দিগাঁও ইউনিয়নের মাঝপাড়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে আসামী মোঃ আব্দুল হক (৩৯)-কে তার নিজ বসতঘর থেকে আটক করা হয়। ধৃত আব্দুল হক ওই এলাকার মৃত সোনাফর আলীর ছেলে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আব্দুল হকের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় অভিযান চালিয়ে তার ভাই মোঃ আব্দুল হাসিম (৪১)-কেও নিজ ঘর থেকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করে পুলিশ।
অভিযানে উভয় আসামীর নিকট হতে সর্বমোট ৩৫০ পিস ইয়াবা, ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, বিভিন্ন ব্র্যান্ডের ৬৩ বোতল বিদেশি মদ, মাদক সেবনের সহায়ক হিসেবে ব্যবহৃত ০১ বক্স ফুয়েল পেপার এবং ০৪ বক্স অ্যালুমিনিয়াম ফয়েল উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালিয়ে আমরা বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছি। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে এলাকায় মজুদ ও বিক্রয় করে আসছিল। উক্ত ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০১, তারিখ-০১/০৪/২০২৬ খ্রি.)। গ্রেফতারকৃত আসামীদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।