ডেস্ক নিউজ : সিলেট নগরীর কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে দুই চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। অদ্য ৩০ মার্চ . রাত আনুমানিক ০২.৩০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানার একটি মামলার (এফআইআর নং-৫১, তারিখ- ২৩ জানুয়ারি, ২০২৫) তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন— সুনামগঞ্জ পৌরসভার তেঘরিয়া এলাকার মৃত কবির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম রাব্বি (৩০) এবং সিলেট মহানগরীর আখালিয়া নেহারীপাড়া এলাকার (স্থায়ী ঠিকানা ওসমানীনগর) ধনাই মিয়ার ছেলে রায়হান প্রকাশ লাহিন (৩০)। পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম রাব্বির বিরুদ্ধে ০৮টি চুরির মামলা এবং রায়হান প্রকাশ লাহিনের বিরুদ্ধে ০২টি মারামারির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু রয়েছে।
অভিযানের বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে এই দুই চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগের একাধিক মামলা রয়েছে। নগরীর আইনশৃঙ্খলা রক্ষা এবং জনমনে স্বস্তি ফেরাতে অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।" গ্রেফতারকৃত আসামীদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।