Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০১ এপ্রিল ২০২৬ · ০২:১৪ পূর্বাহ্ন

বাংলাদেশ-জাপান বন্ধুত্ব আস্থা ও অগ্রগতির গভীরে প্রোথিত: ডা. এ জেড এম জাহিদ হোসেন

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

 ঢাকা ৩১ মার্চ, ২০২৬।

বাংলাদেশ ও জাপানের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব পারস্পরিক আস্থা, অভিন্ন আকাঙ্ক্ষা এবং অগ্রগতির গভীরে প্রোথিত বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জাপানকে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে অভিহিত করে বলেন, দুই দেশের এই অটুট বন্ধুত্ব বিগত কয়েক দশকে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এবং যৌথ শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে এই কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকায় জাপানি দূতাবাসে জাপানের মহামান্য সম্রাটের জন্মদিন ও দেশটির জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সরকারের উন্নয়ন দর্শন ও সুশাসন

মন্ত্রী তাঁর বক্তৃতায় উল্লেখ করেন, সম্প্রতি সফল জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রূপান্তর সম্পন্ন করেছে। বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা, সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা।

সামাজিক সুরক্ষা ও কৃষি সহায়তা

জনগণের সামাজিক সুরক্ষাব্যবস্থাকে সুসংহত করতে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে এবং কৃষকদের সহায়তায় ‘কৃষি কার্ড’ চালু করার প্রক্রিয়াধীন রয়েছে বলে মন্ত্রী জানান। তিনি মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে জাপানের অব্যাহত সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।

অর্থনৈতিক অংশীদারিত্ব ও রোহিঙ্গা ইস্যু

জাপানকে বাংলাদেশের বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, অবকাঠামো ও জ্বালানি খাতে জাপানের অবদান যুগান্তকারী। বিশেষ করে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ‘অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ (EPA) দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় মাইলফলক। এছাড়াও বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য জাপানের মানবিক সহায়তার প্রশংসা করে তিনি এই সমস্যার টেকসই সমাধানে জাপানের আরও গঠনমূলক সম্পৃক্ততা কামনা করেন।

পরিশেষে, মন্ত্রী জাপানের মহামান্য সম্রাটের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি (SAIDA Shinichi) সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং কূটনৈতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com