Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ | ০৩:০৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

শ্রীমঙ্গলে অটোরিকশা-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৩ নিহত

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ | ০৩:০৬ অপরাহ্ন

শ্রীমঙ্গল , ৩০ মার্চ:।  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।


সোমবার বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।


স্থানীয় ইউপি সদস্য মো. আওলাদ মিয়া জানিয়েছেন, নিহত তিনজনই অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের মধ্যে অটোরিকশাচালক আব্দুল হান্নান (৫০) এর নাম নিশ্চিত হয়েছে। বাকি দুইজনের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী দ্রুতগামী মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সরাসরি সংঘর্ষ করে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আব্দুল হান্নান নিহত হন।


শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ নিহতদের পরিচয় সনাক্তকরণের পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
৩১.০৩.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com