Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ৩০ মার্চ ২০২৬ | ০২:১৩ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

বিমান ও পর্যটন বিকাশে একযোগে কাজ করবে ঢাকা-কাঠমুণ্ডু

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ৩০ মার্চ ২০২৬ | ০২:১৩ পূর্বাহ্ন

রোববার, ২৯ মার্চ ২০২৬।

রোববার সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত Ghanshyam Bhandari সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। RisingBD দৈনিক ইনকিলাব


সাক্ষাতে বাংলাদেশ ও নেপালের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে নেপাল বাংলাদেশের সহযোগিতা কামনা করে। বিশেষ করে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে রাষ্ট্রদূত গুরুত্বারোপ করেন। 


এ ছাড়া ঢাকা–কাঠমুণ্ডু রুটে ফ্লাইটের টিকিট মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশ ও নেপাল যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়। RisingBD দৈনিক ইনকিলাব


এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। 

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
৩০.০৩.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com