Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
৩০ মার্চ ২০২৬ · ০১:৪৯ পূর্বাহ্ন

প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

চ্যানেল জৈন্তা নিউজ উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে মদিনার পথে
ছবি

উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি আরব গেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম সরকারি সফর।  

শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দেন তিনি।  

সৌদি হজ ও উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর আমন্ত্রণে তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে এ সফরে গেছেন ধর্মমন্ত্রী। আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল ২০২৬ পর্যন্ত মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে।  

উমরাহ যাত্রীদের সেবা উন্নত করা এবং অধিক সংখ্যক উমরাহ যাত্রী ও ভিজিটরদের ধর্মাচার পালনে সহায়তা প্রদানের লক্ষ্যে এ সভার আয়োজন করেছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়।  

মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল সউদের পৃষ্ঠপোষকতা ও উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হবে।  

সফরকালে ধর্মমন্ত্রী উমরাহ ফোরামের সভায় অংশগ্রহণের পাশাপাশি সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন। এ ছাড়া তিনি এবছরের হজ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা সভায় অংশ নেবেন।  

সৌদি আরবে অবস্থানকালে বাংলাদেশি হজযাত্রীদের আবাসনের জন্য ভাড়াকৃত হোটেলও পরিদর্শন করবেন ধর্মমন্ত্রী। আগামী ৫ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তাঁর।  

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com