Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৮ মার্চ ২০২৬ · ০৪:১৩ পূর্বাহ্ন

সিআইডি প্রধান হিসেবে যোগদান করলেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

ঢাকা, ২৫ মার্চ ২০২৬: বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।

বুধবার সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক বিদায়ী সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। একই অনুষ্ঠানে সদ্য বিদায়ী সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম-কে সম্মাননা প্রদান করা হয়।

১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগদানকারী মোসলেহ্ উদ্দিন আহমদ তার কর্মজীবনে পেশাদারিত্ব, দক্ষতা ও সততার স্বাক্ষর রেখেছেন। সিআইডি প্রধানের দায়িত্ব নেওয়ার আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ডিএমপি, সিএমপি এবং কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলায় পুলিশ সুপার হিসেবে কাজ করেছেন। জাতিসংঘের ইউএনএএমআইডি (UNAMID) মিশনে পুলিশ লিয়াজোঁ অফিসার (P-4) হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাগত যোগ্যতায় তিনি অপারেশন ম্যানেজমেন্টে এমবিএ এবং অ্যাপ্লায়েড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে এমএসিপিএম ডিগ্রি অর্জন করেছেন। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জাপান, চীন ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নবাগত সিআইডি প্রধান বলেন, সিআইডিকে আরও গতিশীল, পেশাদার ও জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা হবে। তিনি সততা, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দায়িত্বে অবহেলা বা অনুপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং কর্মদক্ষতা সন্তোষজনক না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বিদায়ী প্রধান মো. ছিবগাত উল্লাহর নেতৃত্বে সিআইডির অর্জিত অগ্রগতির প্রশংসা করেন এবং তার গৃহীত উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন।

বিদায়ী সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ তার বক্তব্যে সিআইডিকে একটি দক্ষ ও সমন্বিত টিম হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করেন। তিনি পেন্ডিং মামলা কমানো, ফরেনসিক ও এভিডেন্স-ভিত্তিক তদন্ত জোরদার, ৬টি রিজিওনাল ফরেনসিক ল্যাব ও ৭৪টি ক্রাইম সিন ইউনিট স্থাপনসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি নবাগত প্রধানকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সিআইডির বিভিন্ন স্তরের কর্মকর্তারা সশরীরে এবং মাঠপর্যায়ের কর্মকর্তারা অনলাইনে উপস্থিত ছিলেন।

(সূত্র: সিআইডি সদর দপ্তর)

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com