তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক, ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মিজানুর রহমানসহ তুরস্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “আমাদের মহান স্বাধীনতা দিবসের আজকের প্রেক্ষাপটে, বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের স্বৈরাচার পতনের যে ব্যাখ্যা এবং অভিজ্ঞতা তার আলোকে যদি আমরা বোঝার চেষ্টা করি, তবে বর্তমানে আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ও সমাজকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পেয়েছি, আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে এবং চলার পথে ইতিহাসের এই শিক্ষাগুলোকে পাথেয় করে চলতে হবে।”
তথ্যমন্ত্রী আরও বলেন, “জনগণকে কেন্দ্র করে চিন্তা করার যে মনোজগৎ, এখান থেকে বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে।”
এর আগে তথ্যমন্ত্রী বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রদূত এম আমানুল হক ও কনসাল জেনারেল মিজানুর রহমান।
উল্লেখ্য, তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নিতে ২৬ মার্চ তুরস্ক পৌঁছান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তুরস্কের ইস্তাম্বুল শহরের কনরাড বসফরাস হোটেলে ২৭ ও ২৮ মার্চ দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে আগামী ৩০ মার্চ সকালে তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।