ঢাকা, ২৬ মার্চ ২০২৬:মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে আজ সূর্যোদয়ের সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহিদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়েছে।
রাজধানীর ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় (তেজগাঁও) বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান থেকে একযোগে ৩১ বার তোপধ্বনি করা হয়। এই তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানাতে এই গান স্যালুট প্রদান করা হয়। তোপধ্বনির শব্দে সারা দেশের মানুষের মনে স্বাধীনতার চেতনা ও বীর শহিদদের অবদানের কথা নতুন করে জাগ্রত হয়।
এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী মহান স্বাধীনতা দিবসকে যথাযথ মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে শহিদদের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।