বিয়ানীবাজার: সিলেট প্রতিনিধি।
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে চারখাই উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণের আগে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাজারের প্রধান সড়কগুলোতে এক বিশাল র্যালি ও বিজয় মিছিল বের করেন। মিছিলে নেতাকর্মীরা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক অহিদ আহমদ তালুকদার, চারখাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শিপলু আহমদ, সিদ্দিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবার আহমদ চৌধুরী, আব্দুল আহাদ এবং সাংগঠনিক সম্পাদক সাঈদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাবের আহমদ, জেলা ছাত্রদল নেতা সাঈদুল ইসলাম আলমগীর, ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়জুর রহমান, যুবদল নেতা ইমন আহমদ, তারেক আহমদ, সুফিয়ান আহমদ, পাবেল আহমদসহ স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সকল বীর শহীদদের স্মৃতিচারণ করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।