Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২৩ মার্চ ২০২৬ | ০৪:০৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ঈদের ছুটিতে ভিডিও কলে হাসপাতাল ঘুরে দেখলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী , অনুপস্থিত ডাক্তারের খোঁজ নিলেন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ২৩ মার্চ ২০২৬ | ০৪:০৫ অপরাহ্ন

সিলেট: ২৩ মার্চ, ২০২৬ : সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এসে অনুপস্থিত চিকিৎসককে নিয়ে খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সোমবার দুপুর সোয়া ১২টায় সিরাজগঞ্জ থেকে তাৎক্ষণিক এক ভিডিও কলের মাধ্যমে তিনি হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।ঈদের ছুটিতে তৃণমূলের স্বাস্থ্যসেবা কার্যক্রম সরেজমিনে দেখতে প্রতিমন্ত্রী হাসপাতালের ডাক্তারদের ভিডিও কল দেন। এ সময় তিনি হাসপাতালের জরুরি বিভাগ থেকে ইনডোর পর্যন্ত সব জায়গায় চিকিৎসা ব্যবস্থার খোঁজ নেন এবং কর্তব্যরত চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের ঈদের শুভেচ্ছা জানান।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, সেখানে থাকা চারজন চিকিৎসকের মধ্যে একজনকে পাওয়া যায়নি, যার বিষয়ে তিনি খোঁজখবর নিতে নির্দেশ দেন।প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ঈদের ছুটিতে পরিবার ছেড়ে যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। চিকিৎসকদের মনোবল বাড়াতে তিনি বলেন, "আপনারা এই দুর্গম এলাকায় মানুষের ভরসা।

আপনাদের ত্যাগের কথা সরকার জানে।"ভিডিও কলের মাধ্যমে প্রতিমন্ত্রী জরুরি বিভাগের নার্স ও সাধারণ রোগীদের সঙ্গেও কথা বলেন। তৃণমূলের মানুষ যেন সঠিক সময়ে সেবা পায়, সে বিষয়ে তিনি কঠোর নির্দেশনা দেন। এ সময় তিনি সরকারের আগামীর পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, "আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের করার জন্য একটি যুগান্তকারী রোডম্যাপ চূড়ান্ত করেছি। দেশের প্রতিটি নাগরিকের জন্য 'হেলথ কার্ড' নিশ্চিত করে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।"

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৩.০৩.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com