Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬ | ০২:৫৩ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

স্বপ্নভঙ্গের গ্লানি নিয়ে ফিরলেন ৪৩০ বাংলাদেশি, বিমানবন্দরে স্বজনদের চোখের জল

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১৪ মার্চ ২০২৬ | ০২:৫৩ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক। 

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরেছেন। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ নিশ্চিত করেছেন, আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ট্রানজিট যাত্রী ও দূতাবাসের কর্মীরাও ছিলেন। তিনি জানান, ফ্লাইট বাতিল হওয়ায় তারা দীর্ঘদিন দেশে ফিরতে পারেননি। বাংলাদেশ সরকার কাতার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে।


এর আগে ১১ মার্চ কাতারের বাংলাদেশ দূতাবাস এক জরুরি বার্তায় জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সুবিধার জন্য তারা কাতার সরকার এবং কাতার এয়ারওয়েজের সঙ্গে নিবিড় যোগাযোগ করছে। দূতাবাস আরও জানিয়েছে, পরিবারের নারী, শিশু ও বয়স্কদের বিশেষ ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আগ্রহী যাত্রীদের তালিকা তৈরি করতে দূতাবাস তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ‘গুগল ফর্ম’–এর লিংক প্রকাশ করেছে এবং দ্রুত নিজের তথ্য জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৪.০৩.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com