Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৮ মার্চ ২০২৬ | ০২:৩০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কথা সাহিত্যিক সোনিয়া হোসেনের "টিনএজদের বলছি" বইয়ের মোড়ক উন্মোচন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৮ মার্চ ২০২৬ | ০২:৩০ অপরাহ্ন

ঢাকা।

শনিবার (৭ ই মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা ২০২৬ এর মোড়ক উম্মোচন মঞ্চে মায়ান প্রকাশনী থেকে প্রকাশিত কথা সাহিত্যিক সোনিয়া হোসেনের "টিনএজদের বলছি" বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালকসহ বিপুল সংখ্যক বইপ্রেমি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, বইটির লেখিকা সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় তরুন জনগোষ্ঠীর মাদকাসক্ত হওয়ার পরিণতি ও তা থেকে উত্তরণের সুপারিশ করেছেন। একটি সুন্দর সমাজ বিনির্মানে এটি ইতিবাচক প্রভাব রাখবে বলে আশা করি। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, টিনএজ বয়সে আমাদের ছেলেমেয়েরা যেন বিপথগামী না হয়, মাদক ও নেশা থেকে মুক্ত থাকতে পারে সে ব্যাপারে লেখিকার দৃষ্টিভঙ্গি আমাদের অনুপ্রাণিত করে। তাকে এ বইয়ের আরেকটি পর্ব রচনা করার আহ্বান জানাই।

"টিনএজদের বলছি" বইয়ের লেখিকা সোনিয়া হোসেন বলেন, ১৮ টি ছোট গল্প নিয়ে এ বইটির কাজ মূলত ২০০৮ সালে সম্পন্ন করি। আমাদের সমাজে অভিভাবকদের অগোচরে ছেলেমেয়েরা কিভাবে নেশায় আসক্ত হয়ে পড়ে তা তুলে ধরার চেষ্টা করেছি। সেইসাথে এ থেকে উত্তরনে সচেতনতামূলক ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছি।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.০৩.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com