Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ০৪ মার্চ ২০২৬ | ১১:৫৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে ফসলি জমি নষ্ট করে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ০৪ মার্চ ২০২৬ | ১১:৫৫ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি। 

সিলেটের জৈন্তাপুর উপজেলার ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত বড়গাঙ নদীর রুপচেং অংশে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৪ঠা মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এ অভিযানে একটি বালুভর্তি নৌকা ডুবিয়ে দেওয়া হয়। অপর একটি নৌকার বালু ঘটনাস্থলেই রেখে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন নষ্ট করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শুরুর আগে ইউএনও'র গাড়ী দেখতে পেয়ে বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্টরা নৌকা ফেলে পালিয়ে যায়।

অভিযানে নেতৃত্ব দেয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,“ফসলি জমি ও নদীর স্বাভাবিক প্রবাহ নষ্ট করে কোনোভাবেই বালু উত্তোলন করতে দেওয়া হবে না। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। ভবিষ্যতে কেউ অবৈধ বালু উত্তোলনে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।" পাশাপাশি এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে তিনি জানান।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.০৩.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com