Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৪৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৪৫ অপরাহ্ন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন-এর উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আলম সিদ্দিকী, সাবেক সেক্রেটারী মো: ইয়াকুব আলী, যুবদল সভাপতি মহিউদ্দিন জারু, আইনশৃঙ্খলা কমিটির বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তার এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় প্রধান অতিথি মুজিবুর রহমান চৌধুরী শ্রীমঙ্গলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পর্যটন এলাকার নিরাপত্তা জোরদার এবং দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় বক্তারা পর্যটন নগরী শ্রীমঙ্গলের ভাবমূর্তি রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন। সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৪.০২.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com