Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি প্রেস বিজ্ঞপ্তি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

ভাষা শহীদদের প্রতি সিলেট জেলা কর আইনজীবী সমিতির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

২৪ ফেব্রুয়ারি ২০২৬ • ০৪:০৪ পূর্বাহ্ন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা কর আইনজীবী সমিতি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সমর বিজয় সী শেখর, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আলী খোকন, যুগ্ম সম্পাদক মো: খায়রুল আলম, কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, সদস্য সুজিত কুমার বৈদ্য, হোসেন আহমদ, চৌধুরী আতাউর রহমান আহাদ, স্নিগ্ধা চক্রবর্তী, ইফতিয়াক হোসেন মঞ্জু, রঞ্জন চন্দ্র ঘোষ, ডা. মো: মাসুদ রানা, সদরুল হাসান চৌধুরী, মো: ফখরুজ্জামান, মুখলেছুর রহমান, প্রফেসর হৃষিকেশ ধর, মো: মামুন রশীদ, মো: আব্দুল মুকিত অপি, রাশেদ পারভেজ, লিটন পাল, দেবর্ষী চৌধুরী দীপ, অর্জুন কুমার চক্রবর্তী, মোহাম্মদ আবুল বাশার, শাহ ইলিয়াস আহমদ, আব্দুল মালেক, রজত কান্তি চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন channeljaintanews24.com