Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৪৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

একুশের প্রথম প্রহরে যুক্তরাজ্য আ'লীগ অঙ্গ সহযোগী সংগঠনের শ্রদ্ধা নিবেদন

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৪৫ অপরাহ্ন

‎প্রাবাস ডেস্ক। 

‎২১শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামিলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের তরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

‎

‎(শনিবার) ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহর ১২:১ মিনিটে আওয়ামী অঙ্গ সংগঠনের সম্মিলিত উদ্যোগে, লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

‎শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব (সিলেট ০৩), যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ ও সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়া ও যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা ফয়েজ আহমেদ, লুৎফর রহমান, তামিম আহমদ, হাসান আহমদ ও সবুজ আহমদ সহ বাংলাদেশের যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী সংগঠনের নানান শ্রেনী পেশার নেতাকর্মীগন উপস্থিত ছিলেন ।।

‎

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২২.০২.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com