Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৫৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

মৌলভীবাজারে অভিযানে ৬টি এয়ারগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৫৩ অপরাহ্ন

মৌলভীবাজারের কুলাউড়ায় র‌্যাব-৯ এর বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬টি এয়ারগান ও ২০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা বাগান এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।


র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল মুরইছড়া চা বাগানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাগানের ভেতরে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ৬টি এয়ারগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগান ও গুলি সাধারণ ডায়েরি (জিডি) মূলে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৫.০২.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com