Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ | ১২:৫১ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

মধ্যনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ | ১২:৫১ পূর্বাহ্ন

মধ্যনগর প্রতিনিধি।।

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আজ ১৬ই রোজ জানুয়ারি শুক্রবার বিকেলে ৩ঘটিকায় মধ্যনগর বিশ্বেশরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


সম্প্রতি মধ্যনগর উপজেলায় আয়োজিত এ খতমে কুরআন ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা কৃষক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জননেতা আলহাজ্ব আনিসুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” তিনি আরও বলেন, “বর্তমান সংকটময় সময়ে দেশনেত্রীর আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধার করতে হবে।”

এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা বড় মসজিদের ইমাম আবুল হাসান আকঞ্জি। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৭.০১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com