Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ০৮:১৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ছাতকে পুলিশের অভিযানে ভাতগাঁও ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার 

✍ WP Import
🕒 শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ০৮:১৩ অপরাহ্ন

সেলিম মাহবুব,ছাতকঃ সুনামগঞ্জে  ছাতক থানা পুলিশের এক বিশেষ অভিযানে উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার-কে গ্রেফতার করা হয়েছে।

আওলাদ হোসেন মাষ্টার ভাতগাঁও গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নিষিদ্ধ ছাতক উপজেলা কৃষক লীগের আহবায়ক।

ছাতক থানার এসআই মোফাখখারুল ইসলাম এবং এসআই সৈয়দ গোলাম সারোয়ার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করেন।

পুলিশ জানিয়েছে আওলাদ হোসেন মাষ্টার ছাতক থানার মামলা নং-২৮ (৭) ২৫ এর আসামী। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান আসামী গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, আসামী-কে আদালতে সোপর্দ করা হয়েছে।

ছাতকে পুলিশের অভিযানে ভাতগাঁও ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার 
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৭.০৯.২০২৫
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com