Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ | ০১:৪৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন

✍ WP Import
🕒 সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ | ০১:৪৩ অপরাহ্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে বলে জানান তিনি।

এর মধ্যে সুনামগঞ্জ ৫ (ছাতক ও দোয়ারাবাজার-)  আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

স্থানীয় নেতাকর্মীদের মতে  ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা থাকায় এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য তাকে দল মূল্যায়ন করেছে

উল্লেখ্য: ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৩.১১.২০২৫
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com