Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ | ১২:৪৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

শান্তিগঞ্জে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার

✍ WP Import
🕒 শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ | ১২:৪৭ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি::

শান্তিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, এএস আই আল আমিন সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় সিআর নং–১৪৭/২৩, ধারা ১৩৮ (Negotiable Instruments Act) মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী রনি দেবনাথকে দক্ষিণ সুনামগঞ্জের শত্রুমর্দন এলাকা থেকে গ্রেফতার করা হয়। একই ধারার সিআর নং–৫১/২৫ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী ছালিকুর রহমান (৩৩) কে ডুংরিয়া গ্রাম থেকে আটক করা হয়। গ্রেফতারের পর দু’জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চলছে। আজকের অভিযানে দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।”

শান্তিগঞ্জে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৫.১১.২০২৫
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com